নিষিদ্ধ ঘোষিত আ.লীগ ও ছাত্রলীগের ঈশ্বরদীর ৩ নেতা গ্রেপ্তার

0
নিষিদ্ধ ঘোষিত আ.লীগ ও ছাত্রলীগের ঈশ্বরদীর ৩ নেতা গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাস্তা অবরোধ ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোববার (২২ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডল, দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হৃদয় ইসলাম এবং ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সদস্য আহনাফ ইসলাম শাওন।

ঈশ্বরদী থানার পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা অবরোধসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হৃদয় ইসলামকে পাবনা সদর থানার পুলিশ গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।