মানিকগঞ্জেের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
মানিকগঞ্জেের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিংগাইর প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে ৩৮কেজি গাঁজাসহ ৪ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানাপুলিশ। রবিবার(২২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলা ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা এলাকার আক্কাসের স্ত্রী হাজেরা বেগম(৬০),মেয়ে রোজিনা আক্তার(৩৫) ও তাছলিমা(৩২), একই গ্রামের কবির হোসেনের মেয়ে তানহা(১৯)।

স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার গাজিন্দা গ্রামের আক্কাস আলীর পরিবার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আস- ছিল। এলাকার লোকজন বিভিন্ন সময় বাঁধা দিলেও মাদক ব্যবসা অব্যাহত রাখায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দলবদ্ধভাবে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ৩৮ কেজি গাঁজাসহ আক্কাসের পরিবারের সবাইকে আটক করে রাখে স্থানীয়রা । পরে সিংগাইর থানায় খবর দেয়। খবর পেয়ে থানাপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে গাঁজা উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে।