মারুফা মির্জা: সিরাজগঞ্জের চৌহালীতে উন্নয়ন প্রতিষ্ঠান মানবমুক্তি সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। স্টার্ট ফান্ড বাংলাদেশ ও ইউকে এইড এর অর্থায়নে শনিবার দিনব্যাপী উপজেলার স্থল, উমরপুর, খাসপুকুরিয়া ইউনিয়নের অসহায় ১ হাজার পরিবারের মাঝে সাড়ে ৪ হাজার করে টাকা বিতরন করা হয়। চালুহারায় ৪শ পরিবারের মাঝে এই অর্থ প্রদান কালে মানব মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুল্লাল বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার। এ সময় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সংস্থার ম্যানেজার এ্যাডমিন মোঃ মোতাহার হোসেন, অর্থ ব্যবস্থাপক সোহেল খান, প্রকল্প ব্যবস্থাপক আব্দুর রহিম, শামীমা আক্তার ও ইঞ্জিনিয়ার রাকিব উদ্দিন প্রমুখ। এই অর্থ পেয়ে ক্ষতি গ্রস্ত ঘরবাড়ি মেরামত ও নতুন করে জমি চাষে সহায়ক ভুমিকা পালন করবে বলে সুফল ভোগীরা জানিয়েছে।

