রাজাপুরে ডেঙ্গু জ্বরে এক শিশুর মৃত্যু

0
রাজাপুরে ডেঙ্গু জ্বরে এক শিশুর মৃত্যু

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠি রাজাপুর উপজেলায় ডেঙ্গু জ্বরে (ঢাকায় আক্রান্ত) রুসামনি (৯) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল ৭ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শিশুটির মৃত্যু হয়।
পরিবার সুত্রে জানা যায় বৃহস্পতিবার (৮ আগষ্ট) ঢাকা থেকে স্বাভাবিক জ্বর নিয়ে গ্রামের বাড়ি ঈদের ছুটিতে বেড়াতে আসে। ঢাকা থেকে আসার পর জ্বরের তীব্রতা বেড়ে গেলে শুক্রবার (৯ আগষ্ট) রাজাপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের মাহমুদ রাসেল উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন করেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে বরিশালের বেসরকারী রাহাত আনোয়ার হাসপাতালে শিশুটিকে দ্রুত স্থানান্তর করে ভর্তি করা হয়। পরে শিশুটির স্বাস্থ্যের ক্রমান্বয়ে অবনতি হওয়ায় রাত ৮ টা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে পরে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্হায় শনিবার সকালে রুসা মনিকে মৃত ঘোষণা করা হয়। শিশু রুসা মনি রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বেসরকারী স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী ও রাজাপুর উপজেলার জীবনদাসকাঠি গ্রামের রুহুল আমিন হাওলাদারের একমাত্র কন্যা। মৃত রুসা মনি রাজাপুর উপজেলা সদরের ডাকবাংলো এলাকার মরহুম শিক্ষক আব্দুস শুকুর কাজী সাহেবের নতনী ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাসান জসিম এর ছোট বোনের কন্যা। হাওলাদারের একমাত্র কন্যা। মৃত রুসা মনি রাজাপুর উপজেলা সদরের ডাকবাংলো এলাকার মরহুম শিক্ষক আব্দুস শুকুর কাজী সাহেবের নতনী।