জয়নাল আবেদীন: মিলাদ মাহফিল দোয়া এবং আলোচনা অনুষ্টানের মধ্যে দিয়ে রংপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ আলীর ২১তম মৃত্যু বার্ষিকী সোমবার পালিত হয়েছে । আসর নামাজের পর নগরির শাহী মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্টিত হয় । এর আগে রংপুর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় । প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর সাংবাদিকতা জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, ভাইস প্রেসিডেন্ট আবু তালেব, মোনাব্বর হোসেন মনা, কোষাধ্যক্ষ আব্দুর রঊফ সরকার, যুগ্ম সম্পাদক মানিক সরকার মানিক, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী এবং কার্যকরি পরিষদ সদস্য জয়নাল আবেদীন । বক্তারা বলেন একমাত্র রংপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক (প্রেস ক্লাব সদস্য) পরিবারকে প্রতিমাসে আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে । এমনকি ধর্মীয় উৎসব দু‘টি ঈদেও উৎসব বোনাস হিসাবে আর্থিক অনুদান দেয়া হয় । বর্তমানে প্রয়াত সাংবাদিক আব্দুল মজিদ, সৈয়দ আবুল হাসনাত লাভলু এবং আশরাফ আলী এই ৩টি পরিবার নিয়মিত আর্থিক অনুদান পেয়ে আসছেন । এছাড়াও রংপুরে কর্মরত সাংবাদিকদেরও অসুস্থ্যতা জনিত কারনে আর্থিক অনুদান দেয়া হয়ে থাকে ।

