বেনাপোলে বিপুল পরিমান ইয়াবাসহ এক দম্পতী আটক

0
বেনাপোলে বিপুল পরিমান ইয়াবাসহ এক দম্পতী আটক

শহিদুল ইসলাম: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০পিস ইয়াবা ট্যাবলেট সহ হাসান আলী (৩৫) ও স্ত্রী খাদিজা (২৮)নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

বুধবার সকালে সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে এ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটক হাসান আলী বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃতঃকুরবান আলীর ছেলে ও খাদিজা হাসানের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান.গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কিছু মাদক ব্যবসায়ী নিজ বাড়িতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট কেনা বেচা করছে।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ হাজার৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাসান ও স্ত্রী খাদিজা হাতেনাতে আটক করে।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্ট হাজতে প্রেরন করা হবে তিনি জানান।