রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

0
রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

শিহাব মন্ডল: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনীষা নামে ১২ বছরের এক শিশু ডেঙ্গু রোগী আজ বৃহস্পতিবার সকালে মারা গেছে। দিনাজপুর জেলার বোচাগজ্ঞ এলাকার মকবুল হোসেনের মেয়ে বলে জানা গেছে । রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সুত্রে জানা গেছে গত ২৬ আগষ্ট মনীষা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা আশংকা জনক হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায় । এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেল।

হাসপাতালের মুখপাত্র ডা. আসাদুজ্জামান জানান এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫শ ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন । এর মধ্যে ৫শ ৫৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তাদের বাড়িতে চলে গেছে। বর্তমানে ২৯ জন চিকিৎসাধীন আছে।