বেনাপোলে ১০ হাজার মার্কিন ডলারসহ আটক ১

0
বেনাপোলে ১০ হাজার মার্কিন ডলারসহ আটক ১

শহিদুল ইসলাম: যশোরের বেনাপোল থেকে ১০ হাজার আমেরিকান ডলারসহ কবির মাতব্বর (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে। মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর)সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কবির মাতব্বর(৪০)ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মালিগাম গ্রামের মুনসুর আলীর ছেলে।

বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানান,গোপন সংবাদে জানতে পারি এক ইউএস ডলার পাচারকারী বিপুল পরিমান ডলার নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

এমন সংবাদে আইসিপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম, ল্যান্স নায়েক নজরুল ইসলাম, সিপাহী সিদ্দিকুর রহমান ও মহিলা সৈনিক জেসমিন সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার ইউএস ডলার সহ কবির মাতব্বর কে হাতেনাতে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান ১০ হাজার ইউএস ডলার সহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে।