কেশবপুরে পরকীয়ার টানে হোটেল কর্মচারীর সাথে গৃহবধূর পাড়ি

0
কেশবপুরে পরকীয়ার টানে হোটেল কর্মচারীর সাথে গৃহবধূর পাড়ি

জি এম মিন্টু: পরকীয়ার টানে ঘর ছেড়েছে হোসনেয়ারা (২০) নামে এক গৃহবধূ। উপজেলার খতিয়াখালি গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, খতিয়াখালি গ্রামের আজিজুর রহমানের স্ত্রীর সাথে হোটেল কর্মচারী ব্যাসডাঙ্গা গ্রামের আশরাফ আলীর ছেলে আলমগীরের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিলো। স্বামী বাড়ীতে না থাকার সুযোগে পরকীয়ার টানে গত এক মাস পূর্বে হোসনেয়ারা বাপের বাড়ীতে যাওয়ার কথা বলে হোটেল কর্মচারী আলমগীরের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। ৭ বছরের ছেলে হুসাইনকে সাথে নিয়ে যাওয়ার সময় হোসনেয়ারা তার স্বামীর গচ্ছিত নগত ৫০ হাজার টাকা ও এক জোড়া স্বর্নের কানের দুল নিয়ে যায় বলে স্বামী আজিজুর এই প্রতিনিধির কাছে অভিযোগ করেন।