সাপাহারে সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আজাহার আলীকে রাষ্ট্রিয় মর্যদায় দাফন

0
সাপাহারে সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আজাহার আলীকে রাষ্ট্রিয় মর্যদায় দাফন

বাবুল আকতার: নওগাঁর সাপাহারে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজাহার আলীকে বৃহস্পতিবার বেলা ১১টায় রাষ্ট্রিয় মর্যদায় দাফন করা হয়েছে। জানা গেছে ১৯৯৭১সালে দেশ মাতৃকার টানে তিনি মহান মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বেশ কিছু সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করেছিলেন। বুধবার বিকেল ৩টায় বার্ধক্য জনিত কারনে তিনি উপজেলার মামুরীয়া গ্রামে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২বছর, মৃত্যুর পর তিনি স্ত্রী ২ছেলে ৩মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। মৃত্যুর পর দিন বৃহস্পতিবারে রাষ্ট্রিয় মর্যদায় সালাম প্রদান শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে সহকারী ভুমি কমিশনার (্ধসঢ়;এ্যাসিল্যান্ড) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: হাই নিউটন, ওসি তদন্ত মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আ: রশিদ, উপজেলার প্রায় সকল মুক্তিযোদ্ধা সহ অসংখ্য মানুষ তার জানাযা নামাজে অংশগ্রহণ করেন।