ভূঞাপুরে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

0
ভূঞাপুরে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরের পানিতে পড়ে তুবা (২) নামের দুই বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তুবা উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার আনোয়ার হোসেনের দুই বছরের শিশু কন্যা তুবা বাড়ির পাশে একটি পুকুরের পাশে খেলতে যায়। এমন সময় শিশুটি পুকুরের পানিতে পড়ে গিয়ে চিৎকার করে। পরে শিশুটির মা ও চাচী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।