পাবনায় পুকুর থেকে স্বর্ণ শ্রমিকের লাশ উদ্ধার

0
পাবনায় পুকুর থেকে স্বর্ণ শ্রমিকের লাশ উদ্ধার

কামাল সিদ্দিকী: শহরের পৌর এলাকার শালগাড়িয়া গোডাউনপাড়ার ঝাঝড়া পুকুর থেকে মঙ্গলবার সকাল ১০ টায় শরিয়ত শেখ (৩৫) নামে সোনার দোকানের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শহরের রাধানগর মহল্লার মৃত শওকত শেখের ছেলে ও শহরের সোনাপট্টির সানন্দা জুয়েলার্সের কর্মচারী। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, সোমবার দিবাগত রাত ১২ টার দিকে পুকুর পাড় দিয়ে যাবার সময়ে এক ব্যক্তি পুকুরে পড়ে যায়। পানিতে পড়ে যাবার শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবুরি নামিয়ে কাউকে উদ্ধার করতে পারেনি। পরে মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় ডুবুরি নামানো হলে দীর্ঘ সময় খোঁজার এক পর্যায়ে পানিতে তলিয়ে থাকা একটি মরদের উদ্ধার করা হয়। ওসি নাসিম জানান, লাশ উদ্ধারের পর খবর পেয়ে স্বজনরা এসে লাশটি শরিয়ত শেখের বলে সনাক্ত করেছেন। হত্যার সঠিক কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে বলে ওসি জানান। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।