উল্লাপাড়ায় ৩২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ৩২ বোতল
ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আব্দুস সালেককে (৩৪) আটক করেছে। সে ময়মনসিংহ জেলার
ফুলপুর থানার বালিয়াখানা গ্রামের মৃত লাল হোসেনের ছেলে। হাটিকুমরুল গোলচত্তর এলাকায়
একটি কোচে তল্লাশী চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা
হয়েছে।