বেনাপোলে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২

0
বেনাপোলে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২

শহিদুল ইসলাম: যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযান চালিয়ে ৬ কে‌জি গাঁজা ও ৮৯৬ বোতল ফেন্সিডিলসহ আব্দুল্লাহ (২৭) ও আলামিন (২২)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বেনাপোল সীমান্তের ধান্যখোলা ও ঘিবা থেকে এ ফেন্সিডিল ও গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটক আব্দুল্লাহ বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদের ছেলে ও আলামিন একই গ্রামের সাইফু‌লের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, ঘিবা সীমান্তের বটতলা থেকে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অপরদিকে, ধান্যখোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।