অতুল পাল: বাউফলে উপজেলা পর্যায়ে দক্ষিণ বগা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জাকিয়া বেগমকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হেমায়েত উদ্দিনকে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত করেছেন উপজেলা শিক্ষক নির্বাচন কমিটি। রোববার (১ ডিসেম্বর) সন্ধায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বচন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র কার্যালয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে তাদের নাম ঘোষণা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পদে উপজেলার সাতটি ক্লাষ্টার থেকে সাত জন প্রধান শিক্ষক এবং শ্রেষ্ঠ সহকারি শিক্ষক পদে সাতজন সহকারি শিক্ষকের নাম সুপারিশ করা হয়। মো. জাকিয়া বেগম বগা ক্লাষ্টার এবং মো. হেমায়েত উদ্দিন সদর ক্লাষ্টার থেকে অংশ নেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক নির্বাচিত করার সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক এ.কে.মে হুমায়ুন কবির, বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মাহবুব শিকদার। রোববার কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে তাদেরকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত করা হয়।

