বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩

0
বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩

এএসটি সাকিল: বোরহানউদ্দিনে পৌর ০৭ নং ওয়ার্ডের সড়কে মটরসাইকেলে দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে ।
আজ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন, মোঃ ফেরদাউস (১৬) পৌর ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম এর ছেলে।
মোঃ রবিউল (১৫)পিতা- মোঃ নিরব বাসিন্দা এবং মোঃ রোকন(১৬) পিতা- মোঃ নান্নু,তারা উভয়ই পৌর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা গেছে,স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদেরকে বোরহানউদ্দিন হাসপাতালে আনা হয়।

বোরহানউদ্দিন হাসপাতালে কর্মরত নার্সিং অফিসার ইমরান হোসেন জানান,আহতদের মধ্যে মোঃ রবিউল কে প্রাথমিক চিকিৎসা দেওয়ায় পর ছেড়ে দেওয়া হয়। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।