কেন্দুয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

0
কেন্দুয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

হুমায়ুন কবির: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় কেন্দুয়া পৌরসভা প্রাঙ্গন হতে একটি ‌‌র‌্যালী বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে পৌর আ’লীগের সাধারন সম্পাদক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এবং কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি এড, আব্দুল কাদির ভূঞা,সাধারন সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঞা,পৌর আ’লীগ সভাপতি কামরুল হাসান ভূঞা,সেচ্চাসেবকলীগের আহবায়ক জাকির আলম প্রমুখ।

অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়।উপজেলা পরিষদ চত্তরে র‌্যার্লী, শেষে পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম।