শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক ও নৈতিক জ্ঞান সম্পন্ন হতে হবে: টুকু

0
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক ও নৈতিক জ্ঞান সম্পন্ন হতে হবে: টুকু

আব্দুদ দাইন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, বিজয়ের মাস এলেই আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এদের রুখে দিতে হবে। শেখ হাসিনার সরকারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক ও নৈতিক জ্ঞান সম্পন্ন মানব সম্পদে পরিনত করা। সাম্প্রদায়িক শক্তি উন্নয়নের জন্য বিরাট বাধা। শিক্ষার্থীদের সাম্প্রদায়িক চিন্তা থেকে বের হয়ে শিক্ষাঙ্গনে উপযুক্ত শিক্ষার পরিবেশ ধরে রাখতে হবে। দেশকে ২০৪১সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিনত করার লক্ষ্যে মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি,মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। রবিবার সাঁথিয়ার মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, সাঁথিয়া উপজেলা আ’লীগর সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, আ’লীগ নেতা হাসান আলী খান, রবিউল করিম হিরু, কার্তিক শাহা, ইউপি চেয়ারমম্যান মনসুর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ মজিবরর রহমান। পরে মেনাজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়.