জয়নাল আবেদীন: তোপধ্বনী, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ, মার্চ পাষ্ট, কুচকাওয়াজ ছালাম গ্রহণ, বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, আলোচনাসভা , বিজয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে বিভাগীয় নগরি রংপুরে মহান বিজয় দিবস । ভোরে সূর্যদয়ের সাথে সাথে বিভাগীয় এবং জেলা প্রশাসন নগরির মর্ডাণ মোড়ে স্মৃতিস্তম্ভ অর্জনে পুস্পমাল্য অর্পণ করে । প্রথমে বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম তার বিভাগীয় প্রশাসন নিয়ে পুস্পমাল্য অর্পন করেন ।এরপর ডিআইজি মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রধান প্রকৌশলী পাউবোর্ড ,জেলা প্রশাসক পুলিশ সুপার , রংপুর জিলা পরিষদ ,পর্যায়ক্রমে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা , পুলিশ ট্রেনিং সেন্টার ,বাংলাদেশ বেতার সহ অন্যন্য সরকারি দফতর প্রধানগণ ।এদিকে রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করতে আসেন আওয়ামী লীগ,জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, বাসদ, ওয়াকার্স পার্টি এবং এসব দলের সহযোগী সংগঠনগুলো । এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে রাতেই শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় । এসময় জয় বাংলা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে গোটা শহীদ মিনার চত্তর ।

