আক্কেলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
আক্কেলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটে আক্কেলপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১২টার দিকে দক্ষিণ কানুপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে পরশ (২) পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় সকলের অগোচরে সে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তুকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবারের লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।