প্রদিপ অধিকারী: ৪ঠা ডিসেম্বর শনিবার সকালে পাঁচবিবি উপজেলার বাগজানার কুটাহারা গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের পরিবারের জন্য একটি আবাস গৃহের ভিত্তি প্রস্তর স্থাপন করে কাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুছ আলী মন্ডল, সাধারন সম্পাদক মোঃ হাফিজার রহমান, বাগজানা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ নাজমুল হক, সাবেক চেয়ারম্যান মোঃ জামাত আলী মন্ডল, বাগজানা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সারোয়ার হোসেন স্বপন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক দীপঙ্কর অধিকারী (রিপন), এবং অত্র অঞ্চলের গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধার জন্য নির্মিত গৃহটি ২,৯৯,৮৬০ টাকা ব্যয়ে নির্মিত হবে বলে জানাযায়।

