লক্ষ্মীপুরে অবৈধ ইট ভাটায় উচ্ছেদ অভিযান

0
লক্ষ্মীপুরে অবৈধ ইট ভাটায় উচ্ছেদ অভিযান

তাবারক হোসেন আজাদ: পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র না থাকায় লক্ষ্মীপুরে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোতে উচ্ছেদ অভিযান করেছে জেলা প্রশাসন। এসময় পরিবেশগত কোনো ছাড়পত্র না থাকায় দুইটি ইটভাটার চিমনিসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে দেয়া হয়। বুধবার বিকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় সংসার ব্রিকস ও এইচবিএম নামে এ দুইটি ইট ভাটা ভেঙ্গে দেয়া হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন ও মকবুল হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন জানালেন, অভিযানের সময় ইটভাটার চিমনি, কাঁচা ইট, ইট তৈরির সরঞ্জাম ও ইট পোড়ানোর চুল্লি ভেঙ্গে দেয়া হয়েছে। অবৈধভাবে ইট উৎপাদন করে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের নোয়াখালি উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, পরিদর্শক সৌমেন মৈত্র।