ভূঞাপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভা ও নির্বাচন অনুষ্ঠিত

0
ভূঞাপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভা ও নির্বাচন অনুষ্ঠিত

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইবরাহীম খাঁ সরকারি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার, ইবরাহীম খা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও ষ্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ মনোয়ারুল ইসলাম মনো, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান তরফদার বাবু প্রমুখ।

এর পর দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার এটিএম মোস্তফা হাসান মঞ্জু ৬ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন মোল্লা কে চেয়ারম্যান, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খানমকে ভাইস চেয়ারম্যান, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান তরফদার বাবুকে সেক্রেটারি,শুশুয়া সরকারি প্রা: বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক শহিদুজ্জামান খান, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আকরাম হোসেন ও সিহাব উদ্দিন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর বসাককে ডিরেক্টর ঘোষণা করেন।