রংপুরে দুই জেএমবি সদস্য আটক

0
রংপুরে দুই জেএমবি সদস্য আটক

জয়নাল আবেদীন: রংপুরে দুই জেএমবি সদস্য আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার করেছে নাশকতামূলক কার্যক্রমের সরঞ্জাম। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাফ হোসেন জানান কোতয়ালী থানা পুলিশ শুক্রবার সকালে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল এর উত্তর পার্শ্বে গেটের সামনে পাকা রাস্তায় পরস্পর যোগসাজসে সমবেত হয়ে অন্তর্ঘাত ও নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিলো। এসময় পুলিশ মিঠাপুকুর উপজেলার মোঃ আব্দুল ওয়াহাবের ছেলে মোঃ কাওছার নাহিদ এবং রংপুর মহানগর,বিনোদপুর এলাকার মুসলিম মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়াকে গ্রেফতার করে । পুলিশ তাদের কাছ থেকে ৬ টি কাঠের হাতল বিশিষ্ট প্লাষ্টিকের প্লাকাড, ১৫ টি সাদা রাবার যুক্ত মাথায় দেওয়া কাগজের তৈরি ক্যাপ ৫ টি সোলার ককশীট এবং ৫ টি বাঁশের লাঠি উদ্ধার করে । তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫ (৩) ধারায় মামলা হয়েছে ।