ভাইকে গাছের সঙ্গে বেঁধে বোনকে ট্রাকে উঠিয়ে গণধর্ষণ : গ্রেফতার ৪

0
ভাইকে গাছের সঙ্গে বেঁধে বোনকে ট্রাকে উঠিয়ে গণধর্ষণ : গ্রেফতার ৪

সদরুল আইন: গাজীপুরের টঙ্গীর হিমার দিঘি এলাকায় এক বিউটি পার্লার কর্মী গণধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম মেয়েটিকে (১৫) উদ্ধার করে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ধর্ষণের ঘটনায় মামলা হয়। পরে ধর্ষককে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেছেন, মেয়েটি রাত পৌনে ১২টার দিকে একটি বিয়ের দাওয়াত খেয়ে স্থানীয় চেরাগআলী এলাকা থেকে রিকশায় মিরাশ পাড়ার বাসায় ফেরার পথে এ ঘটনার শিকার হয়।

ধর্ষকরা রিকশা থামিয়ে মেয়েটির ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে কারখানার সামনে ট্রাকের উপর উঠিয়ে ধর্ষণ করে।

তিনি আরও জানান, ধর্ষকরা ধর্ষণের কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।