পতাকা বৈঠকের পরও গুলিবিদ্ধ বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ

0
পতাকা বৈঠকের পরও গুলিবিদ্ধ বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ

বাংলাদেশ প্রতিবেদক: বিজিবি জানায়, গতকাল শুক্রবার ভোরে ঝিনাইদহের বাঘাডাঙ্গা সীমান্তে কয়েক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। গুলিবিদ্ধ অবস্থায় মহেশপুরের রিপন খলিফাকে আটকের পর পুলিশে সোপর্দ করে বিএসএফ।

খবর পেয়ে, বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে রিপনকে ফিরিয়ে দেয়ার দাবি জানায় বিজিবি। কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করায় তাকে ফেরত দিতে পারেনি বিএসএফ।