কেশবপুরে বাড়ির ছাদ থেকে পড়ে মহিলা কলেজের প্রভাষকের মৃত্যু

0
কেশবপুর হাজী আব্দুল মোত্তা‌লিব মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক জুলফিকার আলী

জি এম মিন্টু: যশোরের কেশবপুর হাজী আব্দুল মোত্তা‌লিব মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক জুলফিকার আলী ৪তলা ভবনের ছাদ পড়ে মারা গেছে । তিনি গত ২৮ ফেব্রুয়ারি কেশবপুর অফিস পাড়ার নিজ ভবনের ৪তলার ছাদ থেকে পড়ে গুরুত্বর আহত হন । এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থাতে ২ মার্চ সোমবার দুপুর ১২ টার দিকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মরদেহ বর্তমানে ঢাকা থেকে কেশবপুরের উদ্দেশ্যে আনা হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।