জয়পুরহাটে পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী জাকারিয়া গ্রেপ্তার

0
জয়পুরহাটে পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী জাকারিয়া গ্রেপ্তার

এস এম শফিকুল: জয়পুরহাটে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ম্যাগজিন ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য সেবনের উপকরণসহ এক সন্ত্রাসী গ্রুপ “কাদামাটি”এর সক্রিয় সদস্য জাকারিয়া হোসেন ওরফে রকি (৩০)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ মঙ্গলবার রাত আটটার দিকে জয়পুরহাট সদর উপজেলার পূরানপৈল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী জাকারিয়া হোসেনের পুরানপৈল আস্তানায় অভিযান চালানো হয়। এসময় আস্তানা থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, আটটি ধারালো অস্ত্র, মাদক দ্রব্য সেবনের বিপুল পরিমাণ উপকরণসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত রকি দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী গ্রুপ “কাদামাটি”এর সক্রিয় সদস্য হিসেবে অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ, টেন্ডারবাজি চাঁদাবাজি ও অন্যান্য চাঞ্চল্যকর অপরাধমূলক কার্যক্রম করে আসছিল বলে জানান র‌্যাব । জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ মঙ্গলবার রাত সাড়ে দশটায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রকির নামে নামে সন্ত্রাসী ঘটনায় ১০টি মামলা রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।