মেহেরপুরে হাত-পা বেঁধে ব্যবসায়ীকে হত্যা

0
মেহেরপুরে হাত-পা বেঁধে ব্যবসায়ীকে হত্যা

সদরুল আইন: মেহেরপুরের মুজিবনগরে হাত-পা বেঁধে সুবল চন্দ্র (৬২) নামের এক সার ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মহাজনপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে সুবল চন্দ্রের স্ত্রী নিচে নেমে দেখেন হাত-পা বাঁধা তার স্বামীর বুকে ও মুখের ওপর দুই বস্তা সার এবং পায়ের ওপর গ্যাস সিলিন্ডার রাখা মৃতদেহ পড়ে আছে।

তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে মৃতাবস্থায় উদ্ধার করেন।

ঘটনার পর পরই পার্শ্ববর্তী কোমরপুর ও মুজিবনগর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়।

তবে এ হত্যাকাণ্ডের রহস্য জানা যায়নি।

মুজিবনগর থানার ওসি আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।