বাউফলে ২০০ কেজি ওজনের সামুদ্রিক মাছ

0
বাউফলে ২০০ কেজি ওজনের সামুদ্রিক মাছ

অতুল পাল: বাউফলের কালাইয়া বাজারে বিক্রির জন্য ২০০ কেজি ওজনের একটি সামুদ্রিক হাঙ্গর মাছ আনা হয়েছে। আজ রোববার দুপুরের দিকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ভোলার এক জেলে মাছটি কালাইয়া বাজারে আনেন। মাছটি দেখার জন্য এলাকার শত শত উৎসুক মানুষের ভীর লক্ষ্য করা গেছে। কালাইয়া বাজারের মাছ ব্যবসায়ি অলিউর রহমান জানান, ভোলার সালাউদ্দিন নামের এক জেলে ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে গেলে তার জালে ২০০ কেজি ওজনের বিশালকৃতির এই হাঙ্গর মাছটি ধরা পড়ে। কালাইয়া বড় বাজার মনে করে মাছটি এখানে বিক্রি করতে আনেন। কালাইয়ার অপর এক মাছ ব্যবসায়ি বাদল ওই মাছটি ৩২ হাজার টাকায় ক্রয় করেন। স্থানীয়ভাবে মাছটি কেটে কেজি হিসেবে বিক্রি করা হবে বলে জানান ক্রেতা বাদল। মাছটি দেখার জন্য শত শত উৎসুক মানুষ বাজারে ভীর জমিয়েছেন।