কলাপাড়ায় ৩০৫ পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ

0
কলাপাড়ায় ৩০৫ পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার সকাল ১০ টার দিকে টিয়াখালী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ৩০৫ টি পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো.শহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু। তালিকাভুক্ত ৩০৫ টি পরিবারের মাঝে দুই মাসের ৩০ কেজি করে মোট ৬০ কেজি করে চাল বিতরণ হয়।