নেত্রকোনার দুর্গাপুরে করোনা উপসর্গ নিয়ে ২০ মাসের শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ

0
নেত্রকোনার দুর্গাপুরে করোনা উপসর্গ নিয়ে ২০ মাসের শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ

হুমায়ুন কবির: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপস্বর্গ নিয়ে ২০ মাসের শিশু মেহেদী হাসানের মৃত্যু হয়েছে ।
তিন দিন ধরে জ্বর সর্দি নিয়ে বুধবার(২৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে বেলা ১২ টায় শিশুর মৃত্যু হয় ।

শিশুটি চন্ডিগড় ইউনিয়নের মাকড়াইল গ্রামের চান মিয়ার পুত্র ।
পরিবার ও হসপিটাল সূত্রে জানা যায়, গত তিনদিন আগে শিশুটি জ্বরে আক্রান্ত হয় ।

এর মাঝে গতকাল মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা জ্বর নিবারণে জন্য পাশের বাজার থেকে নাপা সিরাপ নিয়ে শিশুটিকে দুপুরে ও রাতে খাওয়ায়।

কিন্তু তাতেও শিশুর অবস্থার উন্নতি না হলে বুধবার সকালে শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ।

এই সময় শিশুটির অবস্থার অবনতি দেখে চিকিৎসারা শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হলে বেলা ১২ টায় শিশুটির মৃত্যু হয় ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) তানজিরুল ইসলাম শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানায়।