বাউফলে করোনায় নারীর মৃত্যু

0
বাউফলে করোনায় নারীর মৃত্যু

অতুল পাল: পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত হয়ে সামছুন্নাহার (৭০) নামের এক নারী মারা গেছেন। আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সামছুন্নাহারের বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাাইয়া গ্রামে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার সামছুন্নাহার করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী হন। সেখানে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। আজ মঙ্গলবার বিকাল সারে তিনটার দিকে চিকিৎসাধিন অবস্থায় সামছুন্নাহারের মৃত্যু হয়। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, ওই নারীর কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পেয়েছিলাম। সরকারি স্বাস্থ্য বিধি অনুসরন করে তার দাফন করা হবে। উল্লেখ্য, এ পর্যন্ত বাউফলে করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ জন। সুস্হ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ১১জন। আইসোলেশনে আছেন একজন।