জয়নাল আবেদীন: রংপুর র্যাব ১৩র বিশেষ দল রংপুর প্রেস ক্লাবের সামনে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ হামিদুল সরকার নামের এক ব্যাক্তিকে আটক করেছে। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর হাজির বাজার এলাকায় । আটকের সময় এক টি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড ও এক টি মেমোরীকার্ড উদ্ধার করা হয়েছে । শুক্রবার সকালে র্যাব জানায় আটক ব্যক্তি প্রতারণাকারী চক্রের অন্যান্য সদস্য। বিভিন্ন সময়ে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তার পরিচয় প্রদান করে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ পরিচয় আছে এমন তথ্য উপস্থাপন করে সাধারণ মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছিল। আরো জানায়, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা যেমন- আর্থিক, মামলা সম্পর্কিত সমস্যাদি সমাধানের আশ্বাস দিয়ে মোটা অংকের অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিতো। অধিকতর তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১৩ প্রতারনা চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করার কাজ চলমান রেখেছে। গ্রেফতারকৃত প্রতারকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

