রায়পুরে বজ্রপাতে কৃষক নিহত

0
রায়পুরে বজ্রপাতে কৃষক নিহত

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ আলী কালু (৫০) নামের এক বৃদ্ধ কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউপির ঘাসিয়ারচর গ্রামে এঘটনা ঘটেছে।

নিহত কৃষক কুচিয়ামারা গ্রামের জমাদার বাড়ির মৃত আবদুল কাদের জমাদার মেঝো ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর বক্সী ঘটনাটি নিশ্চিত করে জানান, কৃষক মোহাম্মদ আলী কালু ঘাসিয়াচরে বৃষ্টির মধ্য কৃষি কাজ করছিলেন হঠাৎ বজ্রপাতে অগ্নিশিখা দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহত কৃষকের স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে রয়েছে। তার লাশ উদ্ধার করে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

চরবংশী হাজিমারা ফাঁড়ির পুলিশের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন পরিবারের সাথে আমরাও শোকাহত। পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে।