চৌহালীতে গাঁজা ও প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী দুই ভাই গ্রেফতার

0
চৌহালীতে গাঁজা ও প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী দুই ভাই গ্রেফতার

মারুফা মির্জা: সিরাজগঞ্জের চৌহালীতে ২ কেজি গাঁজা ও প্রাইভেট কার সহ মাদক ব্যবসায়ী দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলো ঢাকার মোহাম্মদপুরের ২৪৯/৫ সম্রাট রিয়েল স্টেট বছিলা রোড মৃত আব্দুল মাতিনের ছেলে জাহিদুর রহমান মামুন (৪২) ও মাসুদুর রহমান বাদল (২৬)। চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস জানান. শুক্রবার সকালে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরর্কী বেবী স্ট্যান্ডে একটি দাঁড়ানো প্রাইভেট কারে পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। তখন গাড়িতে থাকা ২ কেজি গাঁজা ও দু ভাই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো- গ ১৫০০৫৯ গাড়িটিও জব্দ করা হয়। এ ব্যাপারে চৌহালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷