এক ছড়া কলার দাম পাঁচ হাজার টাকা !

0
এক ছড়া কলার দাম পাঁচ হাজার টাকা !

তাবারক হোসেন আজাদ: ক্যামিকেল মিশানো ছাড়া কোন খাবারই এখন বাজারে পাওয়া যায় না । সু-স্বাধু খাবার পাওয়াও খুবই দুস্কর। ডায়বেটিজ রোগি সহ বুদ্ধ রোগিরা ভালো ফল বাজারে পেলেযত দামই হোকনা কেন তা কিনে বাড়ীতে নিয়ে যত্নসহকারে তৃপ্তিসহকারে ভোগ করেন। এমনই ঘটনা ঘটেছে মঙ্গলবার সন্ধায় লক্ষ্মীপুরের রায়পুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে মহিলা কলেজ সংলগ্ন জামে মসজিদের সামনে। এক ছড়ায় পাকা বাংলা কলা ধরায় এবং নিলামের মাধ্যমে তা পাঁচ হাজার টাকা বি‌ক্রি হওয়ায় শহরে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কয়েকজন ব্যবসায়ী জানান, রায়পুর শহরের ম‌হিলা ক‌লেজের পা‌শে আহ‌ম্মদিয়া মসজি‌দের সাম‌নে আবু মুছা মোহন নামের এক সংবাদকর্মী ১৩টি কলা গাছ রোপন করেন। তার মধ্যে একটি গাছে ছড়ায় পাকা বাংলা কলা ধরে। কয়েকজন ব্যবসায়ী ছড়াটি কিনতে চাইলে তা না দিয়ে নিলামের ডাক দেয় ও ফেসবুকে প্রচার মসজিদ কমিটি। অবশেষে এতে স্বায় দিয়ে সন্ধার পর পাঁচ হাজার টাকায় কি‌নে নেন কা‌জির দী‌ঘির পাড় এলাকার নুর‌মিয়া চৌধুরী বা‌ড়ির এক প্রবাসীর ছোট ভাই মোঃ আ‌জিম চৌধুরী।

ক্রেতা আজিম চৌধুরী বলেন, সৌ‌দি প্রবাসী বড় ভাই ফেসবু‌কে দে‌খে কলার ছড়াটি কিনতে নির্দেশ দেওয়ায় নিলা‌মের মাধ্যমে পাঁচ হাজার টাকায় ক্রয় করি। ব্যা‌তিক্র‌মি উ‌দ্যোগ আর টাকাটা মস‌জি‌দে দি‌তে পে‌রে আমরা অ‌নেক আনন্দিত।