খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

0
খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাংলাদেশ প্রতিবেদক: খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

আদালতের তথ্যে জানা যায়, ২০১৯ সালের ১৭ জুলাই খাগড়াছড়ি সদরের কলেজ গেট এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ রোজিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মনির হোসেন। ঘটনার দুদিন পর পুলিশ তালা ভেঙে বসতবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাশেদ বাদী হয়ে মামলা করে।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ জানিয়ে বলেন, ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজায় দণ্ডিত করেছে।