পাবনায় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার ৭ম শ্রেণির ছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা, মামলা দায়ের

0
পাবনায় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার ৭ম শ্রেণির ছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা, মামলা দায়ের

কামাল সিদ্দিকী: পাবনার আটঘরিয়ার পল্লীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের ফলে সপ্তম শ্রেণির স্কুর পড়ুয়া ছাত্রী ৬ মাসের অন্তঃসত্তা হয়েছে বলে থানায় দায়েরকৃত মামলায় জানা গেছে। ঘটনাটি ঘটে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামে। মামলার বিবরণে জানা যায়, আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের আব্দুল খালেকের লম্পট ছেলে মিরাজুল ইসলাম (২৪) বাড়ির পাশের এক ব্যক্তির ৭ম শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ের সাথে প্রথমে প্রেম এরপর বিয়ের প্রলোভন দিয়ে চলতি বছর ৩ মার্চ ঐ স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এরপরেও তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনাটি জানাজানি হলে মিরাজুলকে বিয়ের প্রস্তাব দিলে সে অস্বীকার করে। এরপর গত ৪ নভেম্বর ঐ স্কুল ছাত্রীকে ডাক্তারি পরিক্ষা করা হলে তার পেটে ২৫ সপ্তাহের বাচ্চা দেখা যায় বলে চিকিৎসক জানান। পরে ৬ নভেম্বর ঐ স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মিরাজুল ইসলামের নামে আটঘরিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) (০৩) এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেছেন। আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় যৌন হয়রানী নির্মূল কমিটি পাবনা এক বিবৃতিতে তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানিয়েছে।