চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

0

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে মীম(০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ জুন) দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের হাউস নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মীম ওই এলাকার মিলন আলী’র মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়িতে খেলা করছিল মীম। এক পর্যায়ে তার পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেলে খোঁজাখুঁজির করতে থাকে এবং বাড়ির গলির পানি ভর্তি একটি গর্তে ভেসে থাকা অবস্থায় দেখতে পাই তার মৃত দেহ।

এ বিষয়ে চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম বলেন,আজ আনুমানিক দুপুর ১টার দিকে শিশুটি পানিতে ডুবে মারা যায়।তার দাফন সম্পন্ন করা হয়েছে।