জয়নাল আবেদীন: বাংলাদেশ স্কাউটস‘র মাধ্যমে রংপুর অঞ্চলের অধীনস্থ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে ডেটল-হারপিক।
গতকাল রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়।বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে দেশজুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ খাকায় পাঠদান অনলাইনে সম্পন্ন হয়েছে। বর্তমানে সংক্রমণের হার তুলনামূলক কমে আসায় সরকার স¤প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদান শুরু করেছে। তারই ধারাবাহিকতায়, সর্বত্র সঠিকভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি এই উদ্যোগে কাজ করছে ডেটল-হারপিক। অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ স্কাউটস রংপুর অঞ্চলের সভাপতি এবং জেলা প্রশাসক আসিব আহসান বলেন, “আমরা লক্ষ্য করছি যে করোনাকালে বাংলাদেশ স্কাউটস-এর কাজের প্রাসঙ্গিকতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্কাউটস-এর আদর্শ বর্তমান সময়ের জন্য যথেষ্ট উপযোগী এবং সামগ্রিক অবস্থায় লক্ষ্যণীয় পরিবর্তন আনতে সক্ষম। তিনি আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের কাজে ডেটল-হারপিক-এর অবদান অনস্বীকার্য। তাই তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

