প্রেমের বিয়ের এক মাস পর বাগেরহাটে নব-দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

0

বাংলাদেশ প্রতিবেদক: বাগেরহাটের মোল্লাহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের পর বিয়ে অতঃপর এক মাস যেতে না যেতেই আত্মহত্যা করেছে এক দম্পতি। উপজেলার চড় গাড়ফা পুরাতন ফেরিঘাট এলাকার শিমুলের বাড়ি থেকে স্বজনদের তথ্যের ভিত্তিতে এই লাশ উদ্ধার করে। স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও সামান্য ঝগড়া থেকে মান-অভিমান নিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ওই দম্পতি গত এক বছর আগে প্রেম করে বিয়ে করে। এখন পর্যন্ত কোনো সন্তানাদি হয়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, মোল্লাহাট উপজেলার চর গাড়ফা গ্রামের কামাল শেখের ছেলে জনি (২০) ও পার্শ্ববর্তী শারুলিয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে নাহিদা আক্তার (১৬) প্রেম করে বিয়ে করে। এক প্রতিবেশী রাশিদা বেগম এদিন সকালে শিমুলের ঘরে গিয়ে দেখে ঘরের দুই আড়ার সাথে দুজনের লাশ ঝুলছে। পরে তার ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এ দিন দুপুরে লাশ দুটি উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎক ওই দম্পত্তির মৃত্যু ঘোষনা করেন। গত ৫ নভেম্বর ওই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এক মাস যেতে না যেতে এই দম্পত্তি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।