পীরগাছায় দায়সারাভাবে রোকেয়া দিবস পালন

0

ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস অনেকটা দায়সারাভাবে পালিত হয়েছে। উপজেলায় ৯ ডিসেম্বর রোকেয়া দিবস কোনওরকম দায়সারাভাবে পালন করার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগমের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস পালনে উপজেলা পরিষদে র‌্যালি ফটোসেশনের মাধ্যমে শেষ হয়। ফটোসেশনের সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি শুধুমাত্র ব্রাক ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উদযাপনের কর্মসূচি বিষয়ে কোনও প্রচারণা না থাকায় অনেকটাই ভেস্তে গেছে সেই কর্মসূচি। দিবসটি উপলক্ষে প্রধান প্রধান সড়ক র‌্যালি না করেই উপজেলা পরিষদে ফটোসেশনের শেষে গুটিকয়েক মানুষ, উপজেলা মৎস কর্মকর্তা ও সমাজ সেবা কর্মকর্তা দুজনকে নিয়ে দায়সারাভাবে আলোচনা সভায় কয়েকজনের উপস্থিতি প্রশ্নবিদ্ধ করেছে রোকেয়া দিবস উদযাপনকে। এছাড়া আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন উপস্থিত থাকলে চিঠিতে উল্লেখিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি অনুপস্থিত থাকায় স্বল্প সময়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করেন আয়োজক কমিটি।