মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান জোরদার, ছিনতাইপ্রবণ এলাকায় টহল বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)|
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক বিশেষ সমš^য় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়| সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ফয়েজুল কবির| সভায় মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আরএমপি কমিশনার মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন| তিনি সংশ্লিষ্ট সকল অংশীজনের সমš^য়ে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন|
ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশি টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশও দেওয়া হয়| একই সঙ্গে নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথ ও সমšি^ত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়| সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণেও গুরুত্ব দেওয়া হয়| ফিটনেসবিহীন যানবাহন, লুকিং গ্লাস ও হেলমেটবিহীন মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স ও ˆবধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট পরিচালনা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়|
পাশাপাশি বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের তাগিদ দেওয়া হয়| মামলার তদন্ত কার্যক্রমে গতিশীলতা আনতে বিভিন্ন ইউনিটের মধ্যে সমš^য় বৃদ্ধি এবং তথ্য আদান-প্রদান জোরদারের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়|
সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি র্যাব-৫, সিআইডি, নৌ-পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|#

