খুলনায় পিকনিকের বাস খাদে: নিহত ১, আহত ২৫ শিক্ষার্থী

0

কাগজ প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে পিকনিকের বাস খাদে পড়ে ১ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৫ শিক্ষার্থী। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চাকুন্দিয়া মাদ্রাসার পাশে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেঘলা যশোর জেলার সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চুকনগর হাইওয়ে পুলিশের এসআই ওমর ফারুক জানান, শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬০-৭০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি সাতক্ষীরা যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ওই ছাত্রী নিহত হয়।