কুমিল্লার চা‌ন্দিনায় সাজাপ্রাপ্ত ফেরারি আসামী গ্রেপ্তার

0

মো.ওসমান গনি: কুমিল্লার চা‌ন্দিনায় সাজাপ্রাপ্ত এক ফেরারি আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। চান্দিনা থানার এএসআই মোঃ শাহীন আলম খান সঙ্গীয় ফোর্সসহ ১৯ মার্চ মঙ্গলবার রাত ১১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চা‌ন্দিনা থানার উদা‌লিয়া গ্রাম হই‌তে সিআর ১৭৭/০৮ মামলার কারাদ‌ন্ডে দ‌ন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ কামাল (৩৮)কে গোপন সংবাদ ভিত্তিতে গ্রেফতার করেন। সে চা‌ন্দিনা থানাধীন মধ্যমতলা গ্রামের মৃত আঃ হা‌মি‌দের এর ছে‌লে। সে উক্ত মামলায় সাজা হওয়ায় গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপন ক‌রিয়া পা‌লি‌য়ে বেড়াই‌তে‌ছিল। তাহাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।