উল্লাপাড়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন

0

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিন ব্যাপি ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্ত্বরে বেলা এগারোটায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-সরকারী কলেজের অধ্যক্ষ এস.এম. ওয়াহেদুজ্জামান, উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মোস্তফা, অধ্যাপক শামীম হাসান প্রমুখ। এ মেলায় ২৩ টি স্টল খোলা হয়েছে।