মারুফা মির্জা: সিরাজগঞ্জের চৌহালী ও এনায়েতপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার এনায়েতপুর থানা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মমিন মন্ডল। এসময় থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ মন্ডল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজগার আলী মাষ্টার, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ বজলুর রশিদ, আহম্মদ মোস্তফা খান বাচ্চু, রাশেদুল ইসলাম সিরাজ, প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া চৌহালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহিরের সভাপতিত্বে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার উপস্থিত ছিলেন। এছাড়া এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

