গাজীপুরে শিক্ষার্থীকে ‘দলবেঁধে গণধর্ষণ, গ্রেপ্তার ৫‌

0
প্রতিকি ছবি

সদরুল আইন: গাজীপুরে এক শিক্ষার্থী‌কে দলবেঁধে গণধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর সিটির হায়দারাবাদ এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভূইয়া গণ-মাধ্যমকে জানান।

এই ৫ ধর্ষক হলো, সোহান রানা, সম্রাট, তপু, মিরাজ ও আলা‌মিন।

তা‌দের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

স্থানীয় একটি স্কুল থেকে এ বছর এসএস‌সি পরীক্ষায় অংশ নেয় সে।

ও‌সি বলেন, মেয়েটি কয়েকদিন আগে হায়দারাবাদ এলাকায় তার ফুপুর বা‌ড়ি বেড়া‌তে যায়। গত বুধবার সেখানে হায়দারাবাদ স্কুল মা‌ঠে এক সাংস্কৃ‌তিক অনুষ্ঠান দেখ‌তে যায় সে।

“অনুষ্ঠান শে‌ষে ফুপুর বা‌ড়ি ফেরার ‌প‌থে রাত ১০টার দি‌কে মিরাজ তাকে স্থানীয় ভাঙ্গা ব্রি‌জের পা‌শে ডে‌কে নিয়ে যায়।

প‌রে মিরাজ, সোহান, সম্রাট ও তপু সেখা‌নে মেয়েটিকে ধর্ষণ ক‌রে এবং বাকিরা তা‌দের এ কা‌জে সহ‌যোগিতা ক‌রে।”

এ ঘটনায় বুধবার মেয়েটির বাবা পূবাইল থানায় মামলা দা‌য়ের ক‌রলে পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে পাঁচজনকে গ্রেপ্তার ক‌রে।