জয়পুরহাটে মানসিক ভারসাম্যহীন ছেলের আঘাতে পিতা খুন

0

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে মানসিক ভারসাম্যহীন ছেলের আঘাতে খুন হয়েছেন পিতা জনতা ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (৬০)। শুক্রবার রাতে শহরের প্রফেসর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্মক (তদন্ত) মমিনুল হক জানান, শুক্রবার রাতে শহরের প্রফেসর পাড়া এলাকায় নিজ বাসায় মানসিক ভারস্যহীন ছেলে শাকিল (১৭) এর সঙ্গে বাবা তাজুল ইসলামের কথা কাটাকাটির এক পর্যায়ে মাথায় আঘাত করলে তাজুল ইসলাম মাটিতে লুটিয়ে পরেন। এলাকার লোকজন চিৎকার শুনে এগিয়ে আসেন এবং উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ বাসা থেকে ছেলে শকিলকে কে আটক করে। এ ব্যাপারে রাতে জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা হয়েছে।